শনিবার, ২৭ জুন ২০২৬

মুন্না গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মাতু ইয়াবাসহ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের মুন্না গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ ইউনুছ প্রকাশ মাতু (২০)’কে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে কুতুপালং ক্যাম্পে বসবাসরত নিজ ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা মাতু কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের ই-ব্লকের মোঃ হোসাইনের ছেলে মোঃ ইউনুছ প্রকাশ মাতু।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘটনাস্থলে কতিপয় ব্যক্তি মাদক ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিক্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং ক্যাম্পের ব্লক-ই, শেড নং-৩৮, রুম নং-৫/৬ এ অভিযান চালিয়ে মোঃ ইউনুছ প্রকাশ মাতুকে নিজঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বসত ঘর থেকে রক্ষিত ট্রাংক তল্লাশী করে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগের মধ্যে ১০ টি নীল রংয়ের জিপার প্যাকেটে ৩ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাতুর বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভূক্ত ও তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং- ৯৪(০৮)২১, ২০(১১)২১, ১৫(১০)২০, ১৩(১০)২০, ০৬(০৯)২০, ১৪(১০)২০ এর এজাহার নামীয় আসামী ও কুতুপালং ক্যাম্পে মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

গ্রেফতারকৃত মাতুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...