মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাতকানিয়ায় মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা ভাংচুর

সাতকানিয়া উপজেলার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হামলার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরীর বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জন যুবককে প্রবেশ করতে দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী বলেন, বাড়িতে সবাই যখন ঘুৃমানোর প্রস্তুতি নিচ্ছে তখনি কুতুব উদ্দিন তার দলবল নিয়ে আমার ঘরে হামলা করে। উঠানে থাকা শতাধিক চেয়ার ভাঙ্গচুর করে এবং আমার নির্বাচনী ব্যানার পোস্টার ফেলে দেয়। প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছিনা। ফলে আমরা আতংকে দিন পার করছি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, সে নির্বাচনী প্রচার প্রচারণায় আমার বিরুদ্ধে শ্লোগান দিয়ে যাচ্ছে। এসব শ্লোগান শুনে আমার নেতাকর্মীরা তার বাড়িতে হামলা করে। আমি গিয়ে তাদের শান্ত করে ফিরিয়ে এনেছি। আমি ভাঙ্গচুরের রাজনীতি পছন্দ করিনা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বলেন, কাল রাতে সোনাকানিয়ার একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৮ জন প্রার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...