নগরীর কোতোয়ালী থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ছয় মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দিবাগত রাত ১ টার দিকে কোতোয়ালীর আল ইমাম আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ৬ টি মামলার ওয়োরেন্ট মূলে কথিত সাংবাদিক এম কায়সার হামিদকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে ৮ টি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়। সে নিজেকে টেকনাফ প্রেসক্লাবের সাংবাদিক নেতা বলেও দাবি করেন।
