শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে কিশোরী অপহরণ ঘটনায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের হাটহাজারী থেকে কিশোরী অপহরণ ঘটনার মূলহোতা সবুজ আচার্য্য (২৬)কে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের সদস্যরা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

এর আগে র‌্যাব সদস্যরা নগরীর ডবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকা থেকে বখাটে সবুজ আচার্য্যকে গ্রেফতার করে।

আজ শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করছেন।

আটক সবুজ রাউজান উপজেলার নতুনহাট এলাকার শীতল আচার্য্যের ছেলে।

র‌্যাব জানিয়েছে, হাটহাজারীর বৌ বাজার এসআই ভবনের সামনে থেকে গত ১ ফেব্রুয়ারি কিশোরীকে প্রলোভন দেখিয়ে সবুজ অপহরণ করে।

এ ঘটনায় কিশোরীর পিতা গত (২ ফেব্রুয়ারি) হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন।

এরপর থেকে উদ্ধার অভিযান শুরু করলে গত বৃহস্পতিবার প্রযুক্তি ব্যবহার করে ও নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে নগরের বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সবুজকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়।তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে...