শুক্রবার, ৩ জুলাই ২০২৬

আলীকদমে অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় চোলাই মদ খেয়ে অচেতন অবস্থায় বসত বাড়ীতে আগুনে পুড়ে ২ ম্রো যুবক নিহত ও ১ জন গুরতর আহত হওয়ায় খবর পাওয়া গিয়েছে।

২ই ফেব্রুয়ারী আনুমানিক রাত ২ ঘটিকায় আলীকদম উপজেলার ১ নং সদর ইউপির ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়া এলাকায় মদ খেয়ে অচেতন অবস্থায় ঘুমে থাকাকালিন সময়ে অগ্নিকান্ডে দুজন মারা গেছে ও একজন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় মেনরাই ম্রো (৪২) এর বসত ঘরে কুপি বাতি (চেরাগ বাতি) থেকে আগুনের সুত্রপাত ঘটে, মৃতঃ রেংনং ম্রো (৩৬) -ধনরই ম্রো কারবারির ছেলে ও মৃতঃ রিংরাও ম্রো (৩২), মৃত-মার ম্রো”র ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতঃ মেনরাই ম্রো (৪২),মৃত-ওয়াইমাই ম্রো”র ছেলে, দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই কলার ঝিরি লাংড়ি ম্রো পাড়া, ৭নং ওয়ার্ড, ১ নং সদর ইউপির, আলীকদম উপজেলার বাসিন্দা।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য সুই চা মং ম্রো বলেন গতকাল রাতে উক্ত তিনজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় কুপি বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে গভীর রাতে ঘরে থাকা কুপি বাতি (চেরাগ বাতি) পড়ে গিয়ে আনুমানিক রাত ০২ঘটিকার সময় আগুনের সূত্রপাত হয়। নিহত ব্যক্তিদ্বয় অতিরিক্ত মদ্যপ থাকায় ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় এবং আহত ব্যক্তির বেশীরভাগ শরীর পুড়ে যায়।

পরবর্তীতে ২ই ফেব্রুয়ারী সকালে আহত মেনরাই ম্রো (৪২)কে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সরকার বলেন রেং নং ম্রো, রিংরাও ম্রো নামের দুইব্যক্তি বসত ঘরে আগুনে পুরে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেন।তিনি বলেন, দুজন আগুনে পুরে মারা গেছে এবং মেনরাই ম্রো কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...