সাতকানিয়ার ধর্মপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুণ্ডুকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন মৃত কালু মিয়ার ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।
সাতকানিয়া থানায় কর্তব্যরত ডিউটি অফিসার বলেন, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
