নগরীর বাদুরতলায় দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের গুদামে সংগঠিত চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পাঁচলাইশ মডেল থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ জানুয়ারি’২২ (সোমবার) বাদুরতলা আরাকান রোড নেওয়াজ প্লাজার পিছনে ওয়ালটন ডিলারের গোডাউনে অভিনব কৌশলে সিঁদকেটে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরের দল।
চুরির বিষয়টি উল্লেখ করে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করে শোরুম মালিক। মামলার এজাহারে বাদী উল্লেখ করে চোরের দল গুদাম থেকে ২৫টি এলইডি টিভি, ১২টি ফ্রীজসহ সর্বমোট ১৪,০৪,০০০/- (চৌদ্দ লক্ষ চার হাজার) টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২২, তারিখ-৩১ জানুয়ারী’২২। মামলাটি রুজু হওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র ঘোষ’র উপর ন্যস্ত করে।
অভিযোগ দায়ের করার পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বায়েজিদ ও চাদগাঁও থানা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
চুরির ঘটনায় আটককৃতরা হলেন মোহাম্মদ পারভেজ (৩৫), সালাউদ্দিন (৩০) ও আরাফাত (৩০)।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি টিভি, ৬টি ফ্রিজ এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি টেম্পু উদ্ধার করা হয়।
উদ্ধার পণ্যের বাজার মূল্য ৯,০০,০০০/ (নয় লক্ষ) টাকা। আরো মালামাল উদ্ধারে তদন্ত অব্যহত আছে।
তদন্তকারী কর্মকর্তা আরো জানান, আটককৃতরা মামলার ঘটনার সথে জড়িত মর্মে স্বীকার করে। যথাযথ ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হব।
