শুক্রবার, ৩ জুলাই ২০২৬

আনোয়ারার জুঁইদন্ডী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ৬ষ্ঠ ধাপে জুঁইদন্ডী ইউনিয়নে নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় এই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন।

আনোয়ারার ইতিহাসে প্রথম বারের মতো ইভিএমএ পদ্ধতিতে এই ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ্ উদ্দীপনার পাশাপাশি ইভিএমএ ব্যবহারে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়াতে উদ্বিগ্ন অনেক ভোটাররাও। নতুন অভিজ্ঞতার মুখোমুখি তরুন ও বয়োজৈষ্ট্য ভোটাররা।

জুঁইদন্ডী ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তা আবদু শুক্কুর জানান, জুঁইদন্ডী ইউপিতে ৯টি কেন্দ্রে ১২ হাজার ৮৬২ ভোটার তাদের ভোটাধিক প্রয়োগ করবেন।প্রথমবারের মত এই ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যা যা প্রস্তুতি নেওয়া দরকার তার সব কিছুই করা হয়েছে। এ নির্বাচনে বিজিবি, র‌্যাব, তিনজন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশ, আনসার ভিডিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে কাজ করছে ।

উল্লেখ্য, ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে ২০১১ সালের ১৪ জুলাইয়ে নির্বাচন স্থগিত হওয়ার পর দীর্ঘ প্রায় সাড়ে ১০ বছর পর জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

আরও পড়ুন

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...