শুক্রবার, ৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর না‌মে সড়ক হ‌চ্ছে চট্টগ্রা‌মে

নগরীর বারিক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের নাম ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ রোববার (৩০ জানুয়ারি) আন্দরকিল্লার কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিকের ষষ্ঠ পরিষদের ১২তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষণা পাঠ করা জননেতা এমএ হান্নানের কবরটিতে তার কীর্তিগাথা সম্বলিত নামফলক স্থাপন ও বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামের যেসব বরণীয় মহান ব্যক্তি অবদান রেখেছেন তাদের স্মৃতি অম্লান রাখার জন্য তাদের কৃতিত্বের বিবরণ সম্বলিত স্মৃতিফলক স্থাপনের ঘোষণা দেন মেয়র।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা দেখিয়েছেন তার তুলনা নেই।

বিশেষ করে সম্প্রতি একনেক সভায় কোনো রূপ ম্যাচিং ফান্ড ছাড়াই ২ হাজার ৪৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমরা কৃতজ্ঞ।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় প্রধানরা সভায় বক্তব্য দেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত...

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত...

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িত আছে জিয়াউর রহমানের নাম: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫...

আরও পড়ুন

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক নিহত হয়েছেন।শুক্রবার (৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের...

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে...