কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাপ-ছেলের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ ৩০ জানুয়ারি, রোববার সকাল সাড়ে ৮ টায় কর্ণফুলীর নদীর আনুর মাঝিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন, তপন দাস (৪০) ও তার ছেলে সবীর দাস (১৫)।
বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলী বলেন, সকালে মাছ ধরতে গিয়ে কর্ণফুলী নদীতে বাবা ও ছেলে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে।
