নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে একদিনে আরও ১ হাজার ১১৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে ১ লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৭৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।
উল্লেখ ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
