শনিবার, ৪ জুলাই ২০২৬

শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের যা বললেন জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক :

ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল। আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তাদের অনশন ভাঙার প্রস্তাব দেন তিনি।

শিক্ষার্থীদের সাথে কথা বলতে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৪টায় ঢাকা থেকে সিলেট পৌঁছান ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। সিলেট পৌঁছেই সরাসরি চলে যান ক্যাম্পাসে। শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তারা।

ছাত্র-ছাত্রীরা পুরো ঘটনা খুলে বলার পর ড. জাফর ইকবাল তাদের জানান, সরকারের কাছে আন্দোলনের সঠিক তথ্য নেই। তিনি সরকারের কাছে প্রকৃত তথ্য তুলে ধরবেন। পরে তাদের অনশন ভাঙার প্রস্তাব দেন তিনি। শিক্ষার্থীরা বাকী অনশনকারীদের হাসপাতাল থেকে অনশনস্থলে আনার জন্য সময় চান।

আন্দোলনে সহায়তার জন্য ৫ সাবেক শিক্ষার্থীর গ্রেফতারের কথা শুনে জাফর ইকবাল আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে একটি খাম তুলে দিয়ে বলেন, এখন যেন তাকেও গ্রেফতার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এতে কোন এলাকায় কোন ফসল কতটুকু...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি বিনিয়োগও আসছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (৪ জুলাই) সকালে...

আনোয়ারায় একই দিনে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার...