মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে নিয়ন্ত্রণহীন করোনা, সাড়ে তিন মাসে সর্বোচ্চ শনাক্ত ২০৭

চট্টগ্রামে কিছুতেই ছন্দে ফিরছে না করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও হার। নতুন বছরেই যেন বিষফোড়া হয়ে দাঁড়াচ্ছে নিয়ন্ত্রণহীন করোনার এ সংক্রমণ। বছরের শুরু থেকেই প্রতিদিন শনাক্তের হার ও সংখ্যা দুটোই ঊর্ধ্বমুখীতে অবস্থান করছে। যাতে বেশ চিন্তাও বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের।

সর্বশেষ গেল একদিনে চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত রোগী পাওয়া গেছে ২০৭ জন। যা গেল সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা ছিল। শুধু তাই নয়, এ দিনে করোনার সংক্রমণ হারও প্রায় ৯ শতাংশের দ্বারে এসে ঠাই নিয়েছে। অথচ গেল তিন মাসে আগেও এ হার ৫ শতাংশের নিচে অবস্থান করেছিল। সর্বশেষ তিন মাসের বেশ কিছুদিন শূণ্যের কোঠায়ও দাঁড়িয়েছিল। হঠাৎ করোনার এমন প্রকোপ বৃদ্ধিতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

আগেরদিন চট্টগ্রামে নগর-উপজেলা মিলে একশ পার হয়েছিল করোনা শনাক্তের সংখ্যা। একদিনের ব্যবধানে শনাক্ত ছাড়াল দুইশর ঘর। একই সাথে মৃত্যু হয়েছে একজনের। ৯ দশমিক ০১ শতাংশ হারে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৮৭ জন নগরের এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৩ হাজার ৪১০ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৫ জনের। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে সর্বমোট ২ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এই ২০৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এদিন চট্টগ্রামের ৭টি উপজেলা ছিল রোগী শূণ্য। বাকি সাত উপজেলার মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় ১ জন, হাটহাজারী উপজেলায় ৫ জন, আনোয়ারায় ২ জন,বোয়াখালীতে ২ জন, সাতকানিয়ায় ৩ জন, রাউজানে ৫ জন ও ফটিকছড়ি উপজেলার ২ জন বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়।

এর আগে নতুন বছরের প্রথম দিন গত শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৯ জন। এরপর রোববার ১৬ জন, সোমবার ২৩ জন, মঙ্গলবার ৩৫, বুধবার ৫৩, বৃহস্পতিবার ৫৩ ও শুক্রবার ৮২, শনিবার ৭৬, রোববার ১০৪ ও সোমবার নগরীতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১১৯ জন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

আরও পড়ুন

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বিশেষ করে জলাবদ্ধতায়...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই  দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় বছর পর মো. রাজীব (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।সোমবার...