মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

রামগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার জগন্বাথপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দেবনাথ (৫০) নামে এক গৃহনির্মাণ মিস্তিরি মারা গেছেন।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে দিকে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের জগন্নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিস্তিরি স্বপন দেবনাথ পৌরসভার জগন্নাথপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ির উঠানে গৃহনির্মাণের জন্য বৈদ্যুতিক ড্রিল মেশিনের মাধ্যমে কাঠের ওয়াল প্লেটে ছিদ্র করার কাজ করছিলেন।

এসময় নিজের ত্রুটিপূর্ণ লোহার ড্রিল মেশিনে সঞ্চালিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন দেবনাথ জগন্নাথ পাড়ার মনোরঞ্জন দেবনাথের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

রামগড় থানার ওসি জানান, নিহতের পরিবারের আবেদন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশক্রমে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই  দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।আদালত সূত্র...