মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মো. জুয়েল হোসাইন , বান্দরবান সদর প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার মামলায় স্ত্রীকে হত্যার দায়ে আবুল কালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা দায়রা জজ এহসানুল হকের আদালত এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি ঠান্ডাঝিরি এলাকার মৃত মকবুল আলীর ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ সকালে আসামি আবুল কালামের বসতবাড়িতে পারিবারিক কলহের জেরে গাছের লাটি মাথায় আঘাত করে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যা করেন আবুল কালাম।

পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নাইক্ষ্যছড়ি থানায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

আদালতের পিপি অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন বলেন, ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে আবুল কালাম নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই  দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।আদালত সূত্র...