মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, উয়ালীউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদন চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খায়ের প্রমুখ।

আজকের দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙ্গালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম...

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই  দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক...

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।আদালত সূত্র...