বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য আহত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দুইটায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই গ্রুপই তাদের স্থান ত্যাগ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বটতলার পাদদেশে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ শাখা ও ঢাকা কলেজ ছাত্রলীগ পাশাপাশি অবস্থান করে। এসময় দাঁড়ানোর জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে পরিণত হয়। নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। এসময় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন।

পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের ৭/৮ জন নেতাকর্মী আহত হন।পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘আমরা শৃঙ্খলার সঙ্গে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসি। যখন বটতলায় দাঁড়াতে যাই তখন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

আরও পড়ুন

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নদ-নদীর পানি...