শুক্রবার, ১০ জুলাই ২০২৬

‘বঙ্গবন্ধু শিল্প নগর প্রতিষ্ঠার কারণে আমরা এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিত’

মিরসরাই প্রতিনিধি: ‘পাহাড়-নদী, সমতল আর সমুদ্র ঘিরে মিরসরাই প্রাকৃতিকভাবে একটি উন্নত জনপদ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর প্রতিষ্ঠার কারণে মিরসরাই এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিত।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে মিরসরাই প্রেস ক্লাবের দ্বি বার্ষিক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিনি শারিরিকভাবে অসুস্থ থাকার কারণে ঢাকার বাসভবন থেকে প্রেস ক্লাবের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
এসময় তিনি আরো বলেন, ‘একটি উপজেলাকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা সম্মিলিতভাবে কাজ করতে হয়। আমার উপজেলায় এ পরিবেশ ছিলো বলে আমি বহুমুখী উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি।’

সবশেষে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা মিরসরাই প্রেস ক্লাবের নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী দিনে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সালেক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ক্লিপটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য দেব দুলাল ভৌমিক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই সদর ইউনিয়নের সদ্য বিদায়ী চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রাক্তন বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম আবু সুফিয়ান, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক নিজাম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসাইন।

এর আগে সকাল ১০টায় প্রথম অধিবেশনে মিরসরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ বছরে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে মো. নুরুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে এনায়েত হোসেন মিঠুকে পুনরায় কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...