বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

‘এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভোট দেওয়া যাবে না, কেন্দ্র দখল করবে’

বোয়ালখালী প্রতিনিধি:
৮ নং শ্রীপুর-খরণদ্বীপ বাসীর প্রত্যাশা পূরণের জন্য প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার কারণে আমার কিছুটা ক্ষতি হলেও এতে এলাকাবাসী যদি কিছু পায় তাতেই হবে আমার বড় পাওয়া। কাজ করার জন্য একটা বয়সের ব্যাপার আছে। আমি মনে করি এটাই আমার উপর্যুক্ত সময়।

ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি বলে জানিয়েছেন, বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জমির উদ্দিন।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঞ্চিত এলাকার উন্নয়ন ও ন্যায্য সেবা দোরগোড়ায় পেতে এলাকাবাসী আমাকে প্রার্থী করেছেন। নির্বাচিত হলে এলাকাবাসী এর প্রতিফলন অবশ্যই পাবেন।

বিগত নির্বাচনে এলাকাবাসীর অনুরোধ থাকলেও ছাড় দিয়েছিলাম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনমানসিকতার পরিবর্তন হবে ভেবে। কিন্তু নির্বাচনের পর এলাকার অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ন্যায্য সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে ভোট দেওয়া যাবে না, কেন্দ্র দখল করবে বলে। এতে এলাকাবাসী সুষ্ঠুভাবে ভোট প্রদান নিয়ে শংকায় রয়েছেন।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পানিবন্দি মানুষের পাশে এরশাদ উল্লাহ এমপি

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের...

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

আরও পড়ুন

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা আবুল...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ...