বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ডিসি সম্মেলন ১১-১৩ জানুয়ারি

মহামারি করোনা পরিস্থিতির কারণে অবশেষে দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, রেজাউল ইসলাম ও শাফায়াত মাহবুব চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শিকদার মো. নসরত আলী, কম্পিউটার অপারেটর মাজহারুল ইসলাম ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আসিফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগে সংযুক্তি দিয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছে। এরপর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গতবছর (২০২০ সাল) ও চলতি বছর (২০২১) জেলা প্রশাসক সম্মেলন হয়নি।

চলতি বছরের ৫ থেকে ৭ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে তা স্থগিত করা হয়।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। ২০১৯ সালে জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে...

চট্টগ্রামে শিশু ইরা মনির হত্যা মামলায় সেই বাবু শেখের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ইরা মনির...

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা...

বোয়ালখালীতে পানিবন্দি মানুষের পাশে এরশাদ উল্লাহ এমপি

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের...

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য...

আরও পড়ুন

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে...

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই)...

চট্টগ্রামে শিশু ইরা মনির হত্যা মামলায় সেই বাবু শেখের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক ধারায় যাবজ্জীবন ও...

বোয়ালখালীতে পানিবন্দি মানুষের পাশে এরশাদ উল্লাহ এমপি

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকায় নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান,আবার...