শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

রোববার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়।

প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ওসি শাহ জামান জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে...

আরও পড়ুন

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায়...