শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শান্তিপূর্ণ ভাবে রামগড়ে দুই ইউপিতে চলছে ভোট

শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড়:

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে পাতাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলা এলাকায় কেন্দ্রে যাওয়ার রাস্তায় ৫-৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

ভোট কেন্দ্রগামী ভোটারদের মাঝে আতংক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এদিকে, নির্ধারিত সময় থেকে শুরু হয় ভোটগ্রহণ। কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হন। সকাল থেকেই কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়।

কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে শীত উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা।

নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকেই। রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভয়ভীতি ও প্রভাবমুক্ত হয়ে ভোট দিচ্ছেন ভোটারগণ। এখনও পর্যন্ত কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

সুন্দর ও সুষ্ঠভাবে ভোট চলছে বলে সাড়ে ১১টায় সাংবাদিকদের জানান রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী করিমুল হক। আওয়ামীলীগের দলীয় প্রার্থী শাহ আলম মজুমদারও একই কথা বলেছেন।

ভোট কেন্দ্র ঘুরে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামগড় ইউনিয়নে নয়টি ভোটকেন্দ্রের ৩১ টি কক্ষ ভোট গ্রহণ চলছে। এই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) এবং ৩৪ জন সাধারণ (পুরুষ মেম্বার) সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৫ হাজার ৭ শ ১৯ জন পুরুষ ৫ হাজার ৩শ ৬০ জন মহিলা ভোটার রয়েছে।

অপরদিকে পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও এক পুরুষ সদস্য (মেম্বার) বিনা ভোটে নির্বাচিত হওয়ায় সেখানে সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) ১৩ জন এবং সাধারণ সদস্য (পুরুষ মেম্বার)২৭ জন ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ২৭ টি স্থায়ী ও ২ টি অস্থায়ী কক্ষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ৫ হাজার ৮৫ জন পুরুষ এবং ৫ হাজার৮৫ জন মহিলা ভোটার রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাস জানান, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...