শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ব্যালট ছিনতাই, সংঘর্ষের পর ভোটগ্রহণ স্থগিত

হামলা চালিয়ে ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

এ সময় নৌকা ও আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের ৬৮ নম্বর উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ ও ৭নং বুথে ভোট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান রুস্তম কেন্দ্র পরিদর্শন করতে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একই সময় ছিনিয়ে নেওয়া হয় কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স।

এ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে বেষ্টনী ভেঙে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মাসুদুল হক জানান, নৌকার প্রার্থীর সমর্থকরা জোরপূর্বকভাবে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তী সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বপালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট। এই অবস্থায় লোহাগাড়া উপজেলার খৈয়ারকুল গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বৃষ্টি ও...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ...