শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপির নিরপেক্ষতার মানদণ্ড কী: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির এই শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদগার করে চলেছেন।’

সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।

‘নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে সে নির্বাচন কোনো দিন অবাধ ও সুষ্ঠু হতে পারে না’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই জানি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন অনুষ্ঠান ও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা দায়িত্ব পালন করেন। নির্বাচন সরকারের অধীনে হয় না। নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে মাত্র।’

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে আন্তরিকভাবে সহযোগিতা দিবে।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা নিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু তাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী? তার প্রমাণ তারা ক্ষমতায় থেকে বারংবার দেখিয়েছে। বিএনপি নেত্রী এক সময় বলেছিল, দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়! দেশবাসী জানেন, যতক্ষণ বিএনপির ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে ততক্ষণ তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের যে কোনো উপায়ে নির্বাচনে জয়ের নিশ্চয়তা এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারার মানসিকতাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধান অন্তরায়।’ তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি-ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান। ষড়যন্ত্রের মন্ত্র ও ক্ষমতার তন্ত্রে বিভোর বিএনপির এ দেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ ও কল্যাণকর কোনো পন্থাতে আস্থা নেই, কখনোই ছিলও না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস।’

দেশের চলমান গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো নির্বাচন।

সেই নির্বাচনি ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আশা করি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক ক্ষণে গৌরবোজ্জ্বল সময়ে রাষ্ট্রপতির উদ্যোগে চলমান সংলাপে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আরও গতিশীল হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির...

রাঙ্গুনিয়ায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে...

ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

আরও পড়ুন

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর বয়স আনুমানিক...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার...