রবিবার, ১২ জুলাই ২০২৬

অধ্যাপক খালেদ একেবারে নিরহংকারী বিনয়ী জীবন যাপন করতেন

একজন মেধাবী, প্রাজ্ঞ, বুদ্ধিদীপ্ত অসাধারণ গুণী মানুষ হয়েও অধ্যাপক মো, খালেদ একেবারে নিরহংকারী বিনয়ী জীবন যাপন করতেন। অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হয়ে অধ্যাপক মোহাম্মদ খালেদ সাধারণ জীবনাচার মেনে চলতেন।

তার মধ্যে কখনো কোন ধরণের অহংবোধ ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজনদের মধ্যে অধ্যাপক মো. খালেদ ছিলেন উল্লেখযোগ্য একটি নাম।

তাদের মতো নিখাদ ত্যাগী নিবেদিত রাজনীতিকের শ্রম মেধা ত্যাগের উপর দাঁড়িয়ে আছে আজকের আওয়ামী লীগের ভিত্তি। আওয়ামী আদর্শিক কর্র্মী সৃষ্টিতে অধ্যাপক মো. খালেদের অবদান অনস্বীকার্য।

বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা সাবেক এমএনএ ও এমপি, দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মো খালেদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২১ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বোয়ালখালী-চান্দগাঁও আসন সাংসদ মোছলেম উদ্দীন আহমদ এমপি বলেন, প্রজন্মের মাঝে গণতন্ত্রের চর্চা সমুন্নত রাখতে হলে, প্রজন্মকে মননে-মানসিকতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে তাদেরকে সংবিধান সম্পর্কে জ্ঞান দান করতে হবে।

দেশসেরা ৩২ জন প্রাজ্ঞজন বাংলাদেশের পবিত্র সংবিধান রচনা করেছেন। এদের মধ্যে অধ্যাপক মো খালেদ ছিলেন অন্যতম। মূল সংবিধানে আমাদের অভিভাবক অধ্যাপক খালেদের স্বাক্ষর রয়েছে।

তিনি আমাদের অহংকার। সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের নেতৃত্বে নিরলস কাজ করে গেছেন অধ্যাপক মো খালেদের মতো ত্যাগী মানুষেরা। আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনে অধ্যাপক মো খালেদের মতো মানুষদের জীবনাদর্শ অনুসরণ করতে হবে।

স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মানুষকে সম্মান সমীহ করতে জানতেন অধ্যাপক মো খালেদ। আমার পিতার সাথে উনার আত্মার সম্পর্ক ছিল।

আমার বাবা যখন পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে সিলেট কারাগারে অকথ্য নির্যাতনের শিকার হন। তখন আমার বাবা অধ্যাপক মো. খালেদের উপরই একমাত্র আস্থা রেখেছিলেন। আমাকে মারফতে উনার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান আতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মো মাঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, অধ্যাপক মো খালেদের সন্তান শ্লোগান পত্রিকার সম্পাদক মো জহির।

এছাড়াও সভায় উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, মহানগর উত্তর ও দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা এড. জহির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, দিদারুল আলম চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, আবদুল কাদের সুজন, বোরহান উদ্দিন এমরান, নাজিম উদ্দিন তালুকদার, আবু জাফর, আ স ম ইয়াছিন মাহমুদ, গোলাম রব্বানী, সরোয়ার হোসেন দুলু, বেদারুল আলম চৌধুরী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপুসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...