রবিবার, ১২ জুলাই ২০২৬

নগরীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ: আহত ২০

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র নাসিমন ভবনে এ ঘটনা ঘটে।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপের সদস্যদের নিয়ে সম্মেলন চলছিল। কিন্তু ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সম্মেলনে দাওয়াত না দেওয়ায় এ ঘটনা ঘটে।

প্রথমে সরোয়ার আলমগীর ও আজিম উল্লাহ বাহার গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে চেয়ার মারামারি ও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ২০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছে শুনেছি। আমরা কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ...