রবিবার, ১২ জুলাই ২০২৬

আনোয়ারায় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৬ চেয়ারম্যান প্রার্থী

আনোয়ারা প্রতিনিধি:

আসন্ন ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন, উপজেলার ২নং বারশত ইউনিয়নের সমীরণ নাথ , আবুল বশর, ৩নং রায়পুর ইউনিয়নে সালামত উল্লাহ চৌধুরী,আনোয়ারা সদরে স্বপন কান্তি ধর , চাতরী ইউনিয়নে শামসুদ্দিন আহমদ চৌধুরী , পরৈকোড়া ইউনিয়নে মোঃ আলী ।

তিনি আরও বলেন, সাধারণ সদস্য বৈরাগ ইউনিয়নে ৪জন, বারশত ইউনিয়নে ৩জন, রায়পুর ইউনিয়নে ২জন, বটতলী ইউনিয়নে ৪ জন, বরুমচড়া ইউনিয়নে ১জন , বারখাইন ইউনিয়নে ২জন, চাতরী ইউনিয়নে ৫জন, পরৈকোড়া ইউনিয়নে ৫জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপি কারণে বটতলী ইউনিয়নে মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী নামে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও
সংরক্ষিত মহিলা সদস্য পদে পরৈকোড়া ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর , আগামীকাল প্রতীক বরাদ্দ , ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর টেক্সঘর এলাকার মোল্লার বাপেরবাড়ির...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...