রবিবার, ১২ জুলাই ২০২৬

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (২৭) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক সাঈদ হোসেন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

নিহত আরিফুল ইসলাম নগরের ফকিরহাটের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। আহত সাঈদ হোসেন একই এলাকার কাউছার আলীর ছেলে।

ওসি জাহেদুল কবির বলেন, বন্দরের পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী আহত হন।

পথচারীরা তাদের উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফ নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরেকজন আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন,...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বকে হারালো: প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা...

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা,...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

আরও পড়ুন

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...