শনিবার, ৩০ মে ২০২৬

দেশজুড়ে শাটডাউনের সুপারিশ যৌক্তিক: প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপরও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি দেশজুড়ে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে। এই সুপারিশ বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের বিষয়ে এ মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ কমাতে পদক্ষেপ নিতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। সেই অনুযায়ী যে সিদ্ধান্ত নেয়া উপযুক্ত এবং সঠিক হবে, সেটা আমরা নেব।

ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ব্যাপক হারে দেশজুড়ে ছড়িয়ে পড়তে না পারে এজন্য জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এমন পরামর্শ দিয়েছে।

ফারহাদ হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, সংক্রমণ কমাতে স্থানীয়ভাবে বিধিনিষেধ দিচ্ছি, দিয়ে এটাকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেটাই আমরা করব।

বৃহস্পতিবার (২৪ জুন) করোনায় ৮১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। যা দেশে গত ৭৪ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি নমুনা। নতুন ৬ হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। পলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন এবং ষাটোর্ধ্ব ৩৬ জন। বিভাগ হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে ২০ জন, খুলনায় ২৩ জন, বরিশালে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও...

বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে রাজধানীর সড়কে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত...

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত ‘মাদক কারবারি’, গ্রেপ্তার ১

সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ...

আরও পড়ুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায়...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মে) বিকা‌লে এ ঘটনা ঘটে। নিহত আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কের ফাক্রিকাটাস্থ স্টার...