মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশ ছাড়লেন ডা. মুরাদ হাসান

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৮৫৮৫ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এর আগে গতকাল রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে ৭ নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে মুরাদ হাসানের যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় দিবাগত রাত ১টা ২১ মিনিটে। যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়। মুরাদ হাসান দুবাই হয়ে কানাডার টরন্টোয় পৌঁছাবেন।

ডা. মুরাদ হাসানের দেশত্যাগের খবর নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, মুরাদ কানাডার উদ্দেশে দিবাগত রাত ১টা ২১ মিনিটে দেশ ছেড়েছেন।

দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তাঁর কোনো সফরসঙ্গী ছিল না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি।

এদিকে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে এরই মধ্যে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে। এমন পরিস্থিতির মুখে বিতর্কিত এ নেতা দেশত্যাগ করলেন।

এর আগে মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও তাঁর দেশত্যাগে কোনো বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুরাদ হাসান বিদেশে যাবেন কি না, সেটা তাঁর সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তিনি যেকোনো দেশে যেতে পারেন।’

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। গত সোমবার (৬ ডিসেম্বর) মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর প্রকাশিত গেজেট বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর জামালপুর আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাঁর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে দলের আগামী কার্যনির্বাহী সংসদীয় বৈঠকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

আরও পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে।তিনি বলেন, 'জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা...

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রাজধানীর ধানমন্ডি ও...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বকে হারালো: প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক...

‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন...