মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আনোয়ারায় একই ইউনিয়নে বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মো. আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পিতা মো. শামসুদ্দিন আহমদ চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার তাঁরা আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামীর কাছে এই মনোয়নপত্র জমা দেন।

শামসুদ্দিন আহমদ চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কা বাবা-ছেলে একই সঙ্গে একই পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বলে ধারণা করছেন অনেকেই।

আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আসলে কনর্ফাম হওয়ার জন্য যদি নমিনেশন পেপারে ভুলত্রুটির কারণে বাতিল হয়ে যায় ওই কারণে দেওয়া হয়েছে।যদি নমিনেশন যাচাই বাছাইয়ে আমারটা ওকে হয়ে যায় তাহলে তখন ওনারটা তুলে পেলবে।ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ম ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। এর মধ্যে মামলা জটিলতার কারণে ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপে এই উপজেলার জুইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

আরও পড়ুন

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...