মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বোয়ালখালী ইউপি নির্বাচন: ৭ ইউপিতে ৩১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন চেয়ারম্যান পদ প্রার্থী।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন মনোনয়নপত্র।

উপজেলার ৭ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মোনাফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দীন সোহেল, নুরুল ইসলাম, আবদুল মালেক ও মোহাম্মদ এমরান মনোনয়নপত্র দাখিল করেছেন।

সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এস.এম মহিউদ্দীন ও এ.এস.এম ইউসুফ চৌধুরী।

পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জসিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বাবু দাশ, ছৈয়দ মো. মোদাচ্ছের ও এসএম জোবায়ের হাসান।

চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়াইব রেযা, মো. মোস্তাফা কামাল ও রহমত আলী চৌধুরী।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকারম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মো. ইকবাল ও মো. নাঈম উদ্দীন।

আমুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়া পারু ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত বিশ্বাস এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনছুর আহাম্মদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান।

ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর। ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আরও পড়ুন

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...