মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আতুরার ডিপোতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঝুট গুদাম কর্তৃপক্ষ জানায়, গার্মেন্টস এর ঝুট রাখার কাজে গুদামটি ব্যবহার করা হতো। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ ফেলে পালালো পাচারকারীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।রবিবার (১২...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...