মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াব আলী

নিজস্ব প্রতিবেদক :

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রার্থী নোয়াব আলী।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে রাস্তার দু’ধারে বুধবার দুপর থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত হাজার হাজার ভক্তদের অপেক্ষা। বিশেষ করে যুবক শ্রেণির নোয়াব আলী ভক্তদের ছিল উপচেপড়া ভিড়। সবার লক্ষ্য বৈরাগ তথা আনোয়ারার গর্ব নোয়াব আলীকে এক নজরে দেখে তাঁকে অভিনন্দন জানানোর।

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে আ. লীগের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াব আলী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট করেন।

বুধবার বিকেলে নোয়াব আলী ঢাকা থেকে বিমানপথে চট্টগ্রামে পৌঁছান। নোয়াব আলীর আগমনের খবর শুনে সকাল থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকারযোগে, বিভিন্ন যানবাহনে নোয়াব আলী ভক্তরা বিভিন্ন এলাকা থেকে শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। অনেক অপেক্ষার পর নোয়াব আলী বিকেলের দিকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। এরপর বিশেষভাবে সজ্জিত নৌকাযোগে নদী পার হন। এরপর ভক্তদের আয়োজনে স্থাপিত মঞ্চে অপেক্ষমাণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

নোয়াব আলী বলেন,আমি আপনাদের সন্তান। আমার প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। জয়বাংলা- জয়বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আরও পড়ুন

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...