মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মিরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মিরসরাই প্রতিনিধি: আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এই দিনে মিরসরাই হানাদার বাহিনী মুক্ত হয়েছিল মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে মিরসরাইকে শত্রুমুক্ত করেছিলেন।

৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার পর থেকেই উপজেলার সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন শুরু করে। মিরসরাইয়ে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৫ মার্চ রাত থেকেই। চট্টগ্রামের দিকে পাক হানাদারদের আগমন প্রতিরোধ করতে বঙ্গবন্ধুর নির্দেশে ওই রাতে উড়িয়ে দেওয়া হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুভপুর ব্রিজ।

উপজেলা সদরের অছি মিয়ার পুল উড়িয়ে দিলে ১৩ দিন আটকে থাকে হানাদার দল। এ সময়ের মধ্যে চট্টগ্রামের মুক্তিবাহিনী রণপ্রস্তুতি নেয়। ৮ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা মিরসরাই উপজেলা সদরের দিকে এগোতে থাকেন।

পাকিস্তানি সেনারা মিরসরাইয়ের ওয়্যারলেস ভবনটি (বর্তমান টিঅ্যান্ডটি ভবন) ধ্বংস করে থানা সদরে অবস্থান নেয়। এরপরই মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে হানাদারদের বিরুদ্ধে গড়ে তোলেন প্রতিরোধ।

মুক্তিযুদ্ধ চলাকালীন মিরসরাই থানার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ছিলেন সাবেক মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর উদ্দীন আহমদ চৌধুরী। স্মৃতিচারণা করে তিনি বলেন, ডিসেম্বরের প্রথম দিকেই মিরসরাইয়ের প্রায় এলাকা শত্রুমুক্ত হয়। কিন্তু পাকবাহিনীর কিছু সদস্য ও তাদের দোসর রাজাকার, আল-বদর তখনো থানা সদরে অবস্থান করছিল। তাদের আস্তানা ছিল মিরসরাই উচ্চবিদ্যালয় (বর্তমান মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়) ও মিরসরাই থানায়। সে কারণে মিরসরাই এলাকাকে শত্রুমুক্ত ঘোষণা করা যাচ্ছিলনা।

প্রত্যন্ত অঞ্চলে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্ত হয় মিরসরাই। চারদিক থেকে জয় বাংলা স্লোগান নিয়ে মিরসরাই উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হয় হাজারো মানুষ।

মৌলভি শেখ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে শত্রুমুক্ত হলো মিরসরাই।

এদিকে দিবসটি উপলক্ষে আজ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সমাবেশ, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে। এ ছাড়া প্রতিবছর উপজেলা প্রশাসনও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক...

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি...

আরও পড়ুন

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সকল ক্ষেত্রে সংস্কার...

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড ।ত্রাণ দেয়া হয়েছে কোকদন্ডি, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাশখালা, বাগমারা, কাথরিয়া, বৈলছড়ি ও...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...