বুধবার, ১৫ জুলাই ২০২৬

বড়উঠান ৯নং ওয়ার্ডে মোরগ মার্কায় ভোট চান সুমন

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২নং বড়উঠান ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কায় ভোট চান বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন।

আসন্ন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের (বর্তমান মেম্বার) সাজ্জাদ খান সুমন মোরগ মার্কা নিয়ে ২য় বারের মতো মেম্বার পদপ্রার্থী হয়েছেন।

তিনি এবারেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাকী সময়টা ওয়ার্ডবাসীর সেবক হয়ে থাকতে চান। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জন-সাধারণের কাছে আন্তরিক দোয়া ও ভোট চেয়েছেন।

জানা যায়, বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে মোরগ মার্কায় ভোট দিয়ে পূনরায় মেম্বার হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীরা জানান, সুমন মেম্বার একজন সৎ, নীতিবান ও যোগ্য মানুষ। গ্রামের উন্নয়নের চাকা আরও সচল রাখতে ও সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পূনরায় ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মোরগ মার্কা নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি মেম্বার হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। তাই এবারেও ৯নং ওয়ার্ডের কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পূনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

সুমন মেম্বার নিজ ওয়ার্ডের মানুষের পাশে সর্বদা থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে গেছেন। তিনি সবসময় ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতার কার্ড সহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। তিনি সরকারি বরাদ্দের পাশা-পাশি নিজ অর্থায়নে অনেক মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন।

এ ব্যাপারে সাতঘর পাড়া এলাকার আবুল কাসেম বলেন, বর্তমান মেম্বার সাজ্জাদ খান সুমন একজন সহজ-সরল সাদা মনের মানুষ। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন প্রতিহিংসা। সে একজন সৎ চরিত্র অধিকারীর মানুষ। আমাদের সুখে দুঃখে, বিপদ-আপদে সবসময় পাশে সুমন মেম্বার থেকেছে। তার দ্বারা সমাজের অনেক উন্নয়ন হয়েছে। সব সময় সে সাধারণ মানুষের উপকারে সর্বদা কাজ করে গেছে। তাই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আমাদের ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসাবে রুপান্তরিত করতে আগামী নির্বাচনে মোরগ মার্কায় ভোট দিয়ে আমরা তাকে আবারো জয়যুক্ত করবো ইনশা-আল্লাহ্।

জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী উল্লেখ করে সাজ্জাদ খান সুমন বলেন, আমি এবারও জয়ের ব্যাপার শতভাগ আশাবাদী। কারণ আমার একমাত্র শক্তি হচ্ছে ৯নং ওয়ার্ডের জনসাধারণ। গত নির্বাচনে ওয়ার্ডের সকল জন-সাধারণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি ৯নং ওয়ার্ড বাসীর কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবো।

তিনি আরও বলেন, আমি বিগত ৫ বছর ধরে মেম্বার ছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী এলাকার জনসাধারণের ভাগ্য উন্নয়নে যতটুকু পেরেছি ততটুকু কাজ করেছি। আমি বাকী জীবনেও ওয়ার্ডের মানুষের সেবক হয়ে থাকতে চাই। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার দৃঢ় বিশ্বাস এবারেও ৯নং ওয়ার্ডবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশা-আল্লাহ্। আমি আমার ৯নং ওয়ার্ডের সকলের কাছে মোরগ মার্কায় ভোট ও দোয়া চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...