বুধবার, ১৫ জুলাই ২০২৬

কিউআর কোডে মিলবে অটোরিকশার মালিক ও চালকের তথ্য

নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির উদ্যোগে শহরে চলাচল করা অটোরিকশার নিবন্ধন করে একটি ওয়েবসাইট সংরক্ষণ করা হচ্ছে। যেখানে রয়েছে অটোরিকশার মালিক ও চালকদের তথ্য।

এরপর মালিক ও চালকদের সরবরাহ করা হচ্ছে কুইক রেসপন্স (কিউআর) কোড সম্বলিত একটি কার্ড। যেটি ঝুলিয়ে রাখা হবে গাড়িতে। যাত্রীরা ওঠার আগে কার্ডটি স্ক্যান করলে জানতে পারবেন মালিক ও চালকের তথ্য। আর এর মাধ্যমে একদিকে যেমন অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে, অন্যদিকে যাত্রীরা গাড়িতে হারানো জিনিসপত্র পুনরায় ফেরত পাবেন বলে আশাবাদী পুলিশ।

নগর পুলিশ কর্মকর্তারা জানান, সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য দিন-রাত একটি নিরাপদ বাহন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তাদের এ উদ্যোগ। যেটির নাম দেওয়া হয়েছে ‘আমার গাড়ি নিরাপদ’।

এর আওতায় নগরে চলাচল করা বৈধ কাগজ সম্বলিত সব সিএনজিচালিত অটোরিকশার মালিক এবং চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। তাদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড এবং নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে।

পরবর্তী সময়ে যাত্রীরা এ আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক-মালিক সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন। কোনো যাত্রী গাড়িতে ওঠার আগে যদি গাড়িতে প্রিন্টেড কপিটি ঝুলানো দেখে, তাহলে বুঝতে পারবে গাড়িটি পুলিশ কর্তৃক ভেরিফাইড। আরও ভালোভাবে জানতে ডাউন-লোড করতে হবে ‘হ্যালো সিএমপি’ অ্যাপস।

তবে যাদের হাতে স্মার্টফোন নেই, তারাও ভিন্নভাবে ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে যেকোনো মোবাইল থেকে কার্ডে থাকা নিউম্যারিক কোডটি সিএমপি নির্ধারিত নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি বার্তায় পুলিশ গাড়িটির চালক-মালিক ভেরিফাইড কি-না জানাবে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নগরের নির্ধারিত আটটি ট্রাফিক বুথে চালক-মালিকদের নিবন্ধন হবে।

এগুলো হলো- টাইগারপাস, নিউমার্কেট, বহদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশবক্স।

নিবন্ধন করতে গাড়ির মালিকের ক্ষেত্রে লাগবে- জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট। এছাড়া চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র লাগবে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘অটোরিকশা নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া। এছাড়া বিভিন্ন সময় যাত্রীরা তাদের অনেক মূল্যবান সামগ্রী গাড়িতে ফেলে যান। তারা যদি কিউআর কোড স্ক্যান করে রাখেন, তবে পরবর্তী সময়ে সহজেই গাড়িটি খোঁজা পাওয়া সম্ভব হবে। আবার অটোরিকশার মাধ্যমে হওয়া বিভিন্ন অপরাধ সহজেই উদঘাটন এবং নিয়ন্ত্রণ করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...