বুধবার, ১৫ জুলাই ২০২৬

উখিয়ায় নারী নির্যাতন প্রতিরোধে অরেঞ্জ ক্যাম্পেইন

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’- প্রতিপাদ্য নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সব জনগোষ্ঠীকে এক ও ঐক্যবদ্ধ করার প্রয়াসে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন।

সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিতামূলক (ইএএলজি) প্রকল্পের আওতায় উখিয়া উপজেলা পরিষদ থেকে ১৬ দিন ব্যাপী চলমান এই ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) শ্রাবস্তী রায়।

তিনি বলেন, ‘বাল্যবিয়ে, ধর্ষণ, যৌন হয়রানিসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধ করতে হবে। কারণ একটি জাতিকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হবে।’

এ সময় উখিয়া উপজেলায় নারী নির্যাতনের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে উপস্থিত নারী-পুরুষ ও জনপ্রতিনিধিসহ সকল কে নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...