বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে আসার কারণ জানালেন আরিফিন শুভ

‘মিশন এক্সট্রিম’ ছবির প্রিমিয়ার শোতে মাথায় ‘বঙ্গবন্ধু’ লেখা সবুজ ও সাদা রঙের টুপি পরে আসেন ছবির নায়ক আরিফিন শুভ।

ওই অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান জানাতে গিয়ে একপর্যায়ে শুভ ছবিটি দেখাকে দেশপ্রেমের সঙ্গে তুলনা করেন।

ছবির প্রচারণায় নায়কের মুখে এমন বক্তব্য অনেকের কাছে বিরক্ত লেগেছে, অনেকের কাছে তার ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরিধানকেও দৃষ্টিকটূ লেগেছে।

যার রেশ গিয়ে জমেছে সোশ্যাল মিডিয়ায়। আরিফিন শুভর ওই বেশভুষা আর বক্তব্যের সমালোচনার বন্যা বইয়ে যাচ্ছে ফেসবুকে।

এমন পরিস্থিতিতে ঢোলা পায়জমা, পাঞ্জাবি ও ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে শোতে হাজির হওয়ার কারণ ব্যাখ্যা করলেন সেই ভিডিওবার্তায়।

টুপির বিষয়ে শুভ বলেন, ‘এটি আমি পরে যেতে চাইনি। আমাদের ৭ মার্চের ভাষণের দৃশ্যায়ণ চলছিল। সেখানে যারা ক্রাউডের (বক্তৃতা শুনতে আসা জনতা) অভিনয় করছিলেন, তাদের অনেকের মাথায় এ টুপিটি (সবুজ-সাদা টুপিতে ‘বঙ্গবন্ধু’ লেখা) পরা ছিল। বিষয়টি ইন্টারেস্টিং লাগল। আমার কাছে মনে হলো, গায়ের পোশাকের সঙ্গে মাথায় অন্য কাপড় ভালো লাগবে না, আমি এটি (বঙ্গবন্ধু লেখা টুপি) পরে চলে যাই।’

পোশাকের বিষয়ে এ নায়ক বলেন, সিনেমার ‘বঙ্গবন্ধু’র শুটিং যখন শুরু হয়, তখন কেউ যদি আমাকে দেখে থাকেন, তা হলে দেখবেন আমি অফস্ক্রিনেও এ কাপড় পরে থাকতাম। তখন অবশ্য মাথায় কোনো কাপড় পরতাম না। পরে অবশ্য অনেকে আমার মাথায় কিছু না কিছু দেখেছেন। এর একটি কারণ আছে— সে কারণটি বলতে চাই ক্ষোভে ও দুঃখে। কিন্তু আমি তা বলব না, তাতে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে, তার নাম ‘নূর’।

মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এ ছবিতে আরিফিন শুভ অভিনয় করেছেন সাহসী এক পুলিশ অফিসারের চরিত্রে৷ তার বিপরীতে জান্নাতুল ফেরদৌস ঐশী, নাবিলা, সুমিত সেনগুপ্ত, তাসকিন রহমানসহ অনেক তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের...

দুর্বৃত্তের হামলায় ক্ষতবিক্ষত লরি চালক, মিরসরাইয়ে মিলল লাশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে...