বুধবার, ১৫ জুলাই ২০২৬

আধুনিক ওয়ার্ড গড়তে চান মহিলা মেম্বার পদপ্রার্থী জাহানারা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ব্যাপী চলছে নির্বাচনী আমেজ ও হাওয়া , ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার, পাড়া মহল্লা সর্বত্রই নির্বাচনী আলোচনা, কে কেমন প্রার্থী, কার গ্রহণ যোগ্যতা কতটুকু এ নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা হওয়ায় সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১, কর্ণফুলী উপজেলার ১নং (ক) জুলধা ইউনিয়নের ৭,৮,৯, নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী জাহানারা বেগম নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মেম্বার পদপ্রার্থী জাহানারা বেগম সাদা মনের, স্পষ্টবাদী, পরিশ্রমি ও পরোপকারী ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে,আপদে দিন রাত এগিয়ে আসেন তিনি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। ইতিমধ্যে তার এলাকা ৭,৮,৯, নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা এবং ওয়ার্ডবাসীর আস্তা ভালোবাসা অর্জন করেছেন। মহামারী করোনা কালে প্রতিনিয়ত ই করোনায় আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে।

অনেক আপনজন ব্যক্তি করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে না দাঁড়ালে ও নিজের জীবনের ঝুকি নিয়ে ছুটে গিয়েছে তাদের বাড়িতে মেম্বার পদপ্রার্থী জাহানারা বেগম। সরকারী ত্রান সুষ্ঠুভাবে বন্টন সহ সাধ্যমত সহযোগিতা করেছে এলাকাবাসীকে।

মেম্বার পদপ্রার্থী জাহানারা বেগমের সাথে কথা বললে তিনি জানান, আমি শুধু নির্বাচনকে সামনে রেখে নয় প্রতিনিয়ত মানুয়ের জন্য কাজ করে থাকি এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করছি আমার এলাকার ভোটারদের ভালোবাসার ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়ে আমি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো।

তিনি বলেন উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে তারই ধারাবাহিকতা বজায় রেখে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। আমার এলাকার সকলের কাছে আমি দোয়া ও সমর্থন চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...