বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামেও রোববার থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া

বন্দর নগরী চট্টগ্রামেও রোববার থেকে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর হতে যাচ্ছে। কয়েকদিন ধরে সারাদেশের মতো চট্টগ্রামেও শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছিল।

রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্ধেক ভাড়া কার্যকর ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস-মিনিবাস মালিক সমিতি।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের কারণে গত বৃহস্পতিবার আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে আমরা মেট্রোপলিটন বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও আন্তঃজেলা বাস মালিক সমিতি একসাথে বসেছিলাম। সভায় আলাপ-আলোচনা করে আমরা ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে আমাদের দুটি শর্ত আছে।’

এর একটি সরকারের কাছে এবং অন্যটি শিক্ষার্থীদের কাছে বলে জানিয়েন তিনি।

বাস মালিক সমিতির এ নেতা বলেন, ‘লকডাউন চলাকালে পরিবহন শ্রমিক ও মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের গাড়ির বাৎসরিক আয়কর এই বছর ৪-৫ গুণ বাড়ানো হয়েছে। সেটি আগের মতো রাখার দাবি থাকবে সরকারের কাছে। আর শিক্ষার্থীদের কাছে শর্ত হল বাসে ওঠার সময় তাদের ইউনিফর্ম আর আইডি কার্ড কনফার্ম করতে হবে।’

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কার্যকর হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান।

তিনি বলেন, ‘নগরের প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.১৫ পয়সা। কিন্তু আন্তঃজেলাতে এর চেয়ে কম। এখানে অর্ধেক ভাড়া কার্যকর সম্ভব নয়।’

প্রসঙ্গত, রাজধানী ঢাকার মত চট্টগ্রামেও গত কিছুদিন ধরে গণপরিবহনে হাফ ভাড়া সহ ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ছাড়াও আলাদা আলাদাভাবে চট্টগ্রামে এই আন্দোলনে ছিল ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলো।

গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের শুরু থেকেই চট্টগ্রামে হাফ ভাড়ার দাবিতে সক্রিয় ছিল ছাত্রলীগ। আলাদা কর্মসূচি নিয়ে মাঠে ছিল বাম ছাত্র সংগঠনগুলোও। গত ২৫ নভেম্বর নগরীর দুই নম্বর গেট থেকে বাম সংগঠনের ৪ নেতাকে আটক করে পুলিশ। পরে ছেড়েও দেয়। এছাড়া চট্টগ্রামে ছাত্রদের আন্দোলনে বড় ধরনের কোনো সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...