বুধবার, ১৫ জুলাই ২০২৬

খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস-সিএনজি ও ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২

বাস সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে নগরীর খুলশী থানার ঝাউতলা রেল ক্রসিংয়ে। এতে ঘটনাস্থলেই সিএমপির এক ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম। তিনি বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে দুটি সিএনজি ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছে৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

জানা যায়, নাজিরহাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন আসছিল ডেমু ট্রেন। তার আগে অরক্ষিত ঝাউতলা সিগন্যালে ৭ নম্বর একটি বাস সেখানে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়৷

সেই ধাক্কায় আরেকটি সিএনজির সাথে লাগে৷ দুটি সিএনজিই রেল লাইনে উপড়ে পড়ে৷ এতে চট্টগ্রামুখী ডেমু ট্রেনটির সামনে পড়ে সিএনজি দুটি। সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মনির হোসেনসহ দুজন নিহত হয় ঘটনাস্থলেই৷ এছাড়া আহত হয়েছে অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

আরও পড়ুন

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...