বুধবার, ১৫ জুলাই ২০২৬

শীতের সবজির উপকারিতা

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে-থরে সাজানো শীতের সবজিও রসনাবিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত।

সবজি খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আর শীতকালীন সবজির তো কথায় নাই। কেননা সবজির জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকাল।

আর আমাদের দেশে শীতকালে প্রায় সব সবজি পাওয়া যায়। কিন্তু আপনি জানেন কী এই শাকসবজিগুলো থেকে আমরা কী কী উপাদান পাই কিংবা এর উপকারিতা কী?

আপনি জানেন কী কিছু কিছু সবজিতে এমন উপাদান আছে; যা কিনা আপনার ক্যান্সার প্রতিরোধক? আবার কিছু সবজি আপনার উচ্চরক্ত চাপ কমিয়ে জটিল রোগ থেকে আপনাকে মুক্ত রাখে? যদি আপনি না জানেন কিংবা আপনি জানতে আগ্রহী হন তাহলে জেনে নিন কিছু জনপ্রিয় শীতকালীন সবজির উপকারিতা…।

শীতে যত ভিন্ন রকম সবজি পাওয়া যায়, সারা বছরজুড়ে তার কিয়দাংশ পাওয়া যায় না। আমাদের দেশে শীতকালীন শাক-সবজির বীজ ঢাকাসহ প্রায় প্রতিটি জেলা ও উপজেলা শহরের বিভিন্ন বীজ ভাণ্ডার থেকে সংগ্রহ করা যায়। আপনি চাইলে এই সবজির বীজ খুব সহজেই সংগ্রহ করতে পারেন এবং সবজির চাষ করতে পারেন। আমাদের দেশে শীতের সবজি বলতে এক সময় জনপ্রিয় ছিল ফুলকপি, বাঁধাকপি, মূলা, ব্রোকলি, গাঁজর, লাউ, টমেটো, শিম, আলু, ওলকপিসহ নানান প্রকার সবজি।

আর এখন এসব সবজি বারো মাসকাল বাজারে পাওয়া যায়। তবুও শীতেকালে চাষকৃত এই সবজিগুলার কদর কিন্তু এখনও রয়ে গেছে। শুধু সহজলভ্যতায় নয় এ সকল সবজির পুষ্টি গুণও অধিক। শীতের প্রতিটি সবজিতেই প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া প্রায় সব শাক সবজিতে থাকে প্রচুর পানি যা দেহে পানির ঘাটতি পূরণ করতে সক্ষম। এই এন্টি অক্সিডেন্ট উপাদান যা ত্বকের বার্ধক্যরোধে বিশেষ ভূমিকা রাখে।

আমাদের ত্বকের সজীবতা ধরে রাখে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক এবং শরীরকে সুস্থ রাখে। শাক-সবজির আঁশ ও এন্টি অক্সিডেন্ট উপাদান খাদ্যনালীর ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। তাই সুস্থ ও সুন্দর থাকার জন্য এসব শাকসবজি প্রচুর পরিমাণে গ্রহণ করা উচিত। আসুন জেনে নেই শীতের সবজির গুণাগুণ সম্পর্কে—

গাজর:
সবজির মধ্যে গাজর অন্যতম প্রধান। গাজর কাঁচা ও বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। গাজর আমাদের দেশে অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু শীতকালীন একটা সবজি, যা আপনি এখন প্রায় সারা বছরই বাজারে পাবেন। তরকারি বা সালাদ হিসেবে গাজর খাওয়া যায়।

প্রাপ্ত উপাদান:
গাজরে রয়েছে প্রচুর ক্যারোটিন। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি ও সি এবং পর্যাপ্ত খাদ্য শক্তি রয়েছে। আমাদের দেশে প্রচলিত অধিকাংশ শাক সবজি ও ফলমূলের চেয়ে গাজরে ভিটামিন ‘এ’র মাত্রা অধিক। শিশুদের রাত কানা রোগ প্রতিরোধ ও শরীরে শক্তি জোগাতে গাজর খাওয়া উচিত।

৪-৬ বছর বয়সের একটি শিশুর দৈনিক ৩০০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘এ’ খাওয়া প্রয়োজন। অপরদিকে পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন ৭৫০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘এ’ খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে দু’একটি গাজর খেলে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’র অভাব সহজেই পূরণ হতে পারে।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম গাজরে রয়েছে জলীয় অংশ ৮৫.০ গ্রাম, খনিজ পদার্থ ০.৯ গ্রাম, আঁশ ১.২ গ্রাম, খাদ্যশক্তি ৫৭ কিলোক্যালরি, আমিষ১.২ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, শর্করা, ১২.৭ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, লৌহ ২.২ মিলিগ্রাম, ক্যারোটিন ১০৫২০ মাইক্রোগ্রাম, ভিটামিন ‘সি’ ৬ মিলিগ্রাম, ভিটামিন বি১ ০.০৪ এবং ভিটামিন বি২ ০.০৫ মিলিগ্রাম।

উপকার:
গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে। অন্যান্য উপাদানগুলো অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে। এমনকি কোষ্ঠকাঠিন্যও দূর করে। গাজরে প্রয়োজনীয় ক্যারোটিনয়েড যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আপনি যদি গাজরের সাথে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তাহলে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

ধনেপাতা: এখন বারো মাস পাওয়া গেলেও এটা আসলে শীতকালীন সবজি। গাড়-সবুজ রঙ্গের এই সবজি বিভিন্নভাবে খাওয়া যায়। নানান পদের তরকারি, চাটনি ও আচার তৈরি করে খাওয়া হয়।

প্রাপ্ত উপাদান:
ধনেপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড।

উপকার:
ধনেপাতায় যে ভিটামিন, মিনারেল, খনিজ লবণ ও অন্যান্য উপাদান পাওয়া যায় তা আমাদের ত্বকের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। এই ধনেপাতার ভিটামিনগুলো আমাদের ত্বকে প্রতিদিনের পুষ্টি জোগায়, চুলের ক্ষয়রোধ করে থাকে এবং আমাদের মুখের ভেতরের নরম অংশ গুলোকে রক্ষা করে। মুখ গহ্বরের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। ধনে পাতার ভিটামিন এ আমাদের চোখের পুষ্টি জোগায়। রাতকানা রোগ দূর করতে ধনেপাতা বিশেষ ভূমিকা রাখে।

কোলেস্টেরলমুক্ত এই ধনেপাতা আমাদের দেহের চর্বির বিরুদ্ধে যুদ্ধ করে। ধনেপাতায় প্রয়োজনীয় আয়রন আমাদের শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে থাকে এবং রক্ত পরিষ্কার রাখতেও ধনেপাতার অবদান অনেক বেশি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

আরও পড়ুন

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের...