বুধবার, ১৫ জুলাই ২০২৬

নিখোঁজের ৭ দিন পর টয়লেটে মিলল কিশোরের মরদেহ

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি  :

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের সাতদিন পর আকিব হাসান (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার হাইদগাঁও ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের টয়লেটের রিংয়ের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। আকিব পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে, তার নাম আমিনুল হক আমিন(২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে আকিব নিখোঁজ। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার বিকালে আশ্রায়ন প্রকল্পের ২২৩ নং ঘরের মালিক মোঃ রুবেল তার ঘর পরিষ্কার করতে গেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরের পেছনে টয়লেটের রিংয়ের ভেতর গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “আকিবকে হত্যা করে টয়লেটের রিংয়ের ভেতর ফেলে রেখেছিল। সাতদিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এই বিষয়ে আগে কোনো অভিযোগ হয়নি থানায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলছি, পাশাপাশি সন্দেহভাজন আটক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করছি। খুব দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

আরও পড়ুন

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...