সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ভাঙ্গামুখ এলাকায় নদীতে পড়ে এ দুই শিশুর মৃত্যু হয়।

দুই শিশু হলো—উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বডলু মাহবুব মেম্বার বাড়ির তক্তার মসজিদ এলাকার মো. বেলাল উদ্দিনের সন্তান মোহাম্মদ সায়েম (৪) ও মোছাম্মৎ আফিফা (৬)।

মৃতের মামা দিদারুল আলম বলেন, কয়েকদিন আগে আমার বোনসহ তার দুই সন্তান আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাদের ঘর সাঙ্গু নদীর তীরবর্তী। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পাড়ার অন্যান্য শিশুদের সাথে আমার ভাগিনা-ভাগ্নি নদীর তীরে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা নদীর পানিতে পরে ডুবে যায়।

পরে অন্য শিশুরা ঘরে এসে খবর দিলে আমাদের ঘরের লোকজন ও স্থানীয়রা দৌড়ে গিয়ে ভাগ্নেকে পানিতে ভাসমান অবস্থা ও ভাগ্নিকে পানির ভেতর থেকে ডুব দিয়ে খুঁজে মৃতঅবস্থায় উদ্ধার করেন।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ মোস্তাক আহমদ দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসরের নামাজের পর মৃত দুই শিশুর নিজ বাড়ি আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তক্তার মসজিদ এলাকায় নিয়ে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মোস্তাক আহমদ পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার দিকে খবর পাই সাঙ্গু নদীর ভাঙামুখ এলাকায় দুইটা শিশু পানিতে পডছে।

খবর পেয়ে ওই এলাকায় গিয়ে দেখি, একটা ছেলে শিশু পানিতে ভাসমান অবস্থায় আছে। তাড়াতাড়ি তাকে এলাকাবাসীসহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর এলাকার লোকজন ওই নদীতে ডুব দিয়ে খুঁজে নিহতের বড় বোনকে উদ্ধার করেন। সেও জীবিত ছিল না।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...