চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে পারে। অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ চলছে।
নগরের নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাকসুদ রানা বলেন, গোলাম রসুল মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
