শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা খেয়াল করছি, বিগত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে পুঁজি করে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এতে সভাপতিত্ব করেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী দেশের বিদ্যমান নানা সংকটের বাস্তব রূপ অকপটে স্বীকার করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্যা নেই—আমরা কখনোই তা বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং জনগণ তা ভোগ করছেন। বিশেষ করে গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ‘‘ইনহেরিট’’ করেছি—তা বিগত স্বৈরাচারী শাসনের আমলেই হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক, আমরা তা সমাধানের আপ্রাণ চেষ্টা করছি।’

সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জাতীয় এই সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘দেশের বিদ্যমান সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কতিপয় ব্যক্তি নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। জনমনে বিভ্রান্তি তৈরি করে দেশে একটি অনাকাঙ্ক্ষিত অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি স্বরূপ।’

আইনশৃঙ্খলা রক্ষা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার মর্যাদা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। তাই আমরা গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমুন্নত রাখার চেষ্টা করব। কিন্তু গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে দেশের আইনেই স্পষ্ট বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার হিসেবে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তিকে নিজ নিজ সীমার মধ্যে থাকা দরকার।’

দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে গোপন চক্রান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কোনো গুপ্ত শক্তি ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি কোনো দিন কোনো পরিস্থিতিতে গোপন রাজনীতি করেনি।

সংকটকালে বিএনপি সবসময় রাজপথে থেকেছে এবং বুক চিতিয়ে জনগণের অধিকার অর্জনের দাবিতে সোচ্চার ছিল। তাই স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের আমলের রেখে যাওয়া সমস্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও জাতীয় অর্থনীতি সচল রাখতে সরকার কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমানোই সরকারের প্রধান লক্ষ্য। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সংকটের সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লোটার অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।

এর আগে অনাড়ম্বর এই আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ বছর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনার মধ্য দিয়েই দলের পাঁচ দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...