শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উপজেলার পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসীমউদ্দীন প্রকাশ মিষ্টি জসিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহারনামীয় অন্যান্য আসামীরা হলেন, উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে জয়নাল আবেদীন মানিক, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আহমদ কবিরের ছেলে মো. রিদুয়ান, ৭ নম্বর ওয়ার্ডের লেদা মিয়ার ছেলে টিপু প্রকাশ মিষ্টি টিপু , ৬ নম্বর ওয়ার্ডের রাজামিয়ার ছেলে মো. সাজ্জাদ ,৭ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মো. আজাদ, একই ওয়ার্ডের আবু তাহের মেম্বারের ছেলে মো. ইফাজ, ফকির মিয়ার ছেলে মো. হেলাল , ৪ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে মো. তুষার, কবির আহমদের ছেলে মো. ফারুক, ৭ নম্বর ওয়ার্ডের রাজা মিয়ার ছেলে মো. রবিউল, একই ওয়ার্ডের মৃত লেদু মিস্ত্রির ছেলে আবুল কাশেম প্রকাশ লইট্ট্যা কাশেম এবং একই ওয়ার্ডের তবু মিয়ার ছেলে মো. হাবিব।

নিহত জাহেদুল পুরানগড় ইউনিয়ন এর উত্তর পুরানগড় নুরুল বাপের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। অপরদিকে, এ মামলার প্রধান আসামি মিষ্টি জসিম ২০১০ সালের সেপ্টেম্বর মাসে পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার এর বড় ভাই আবু মুছা সিকদার হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া জসিম চলতি বছরের এপ্রিল মাসে একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফকিরখিল গ্রামের আলিম উদ্দিনকে কিরিচ দিয়ে কুপিয়ে  গুরুতর আহত করার ঘটনার মামলার প্রধান আসামি। উভয় মামলায় জসিম বর্তমানে জামিনে রয়েছেন সূত্র নিশ্চিত করেছেন। জসিম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাশিম পাড়া এলাকার মৃত আবদুল কাদের প্রকাশ জল কাদেরের ছেলে।

মামলার এজাহার ও সূত্র মতে, পুরানগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে দুটি আকাশমনি গাছ চুরির ঘটনার বিষয়টি নিহত জাহেদ ফেসবুকে প্রকাশের জেরে আসামিরা ক্ষুব্ধ হয়। মামলার আসামি জয়নাল আবেদিন মানিক গাছ চুরির সঙ্গে জাহেদের সম্পৃক্ততার অভিযোগ তুলেন। ৩০ আগস্ট রাতে পুরানগড়ের নতুন হাটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মামলার প্রধান আসামি ও পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক মিষ্টি জসিমের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। রাত আটটার দিকে জাহেদ নতুনহাটে গেলে মানিককে দেখতে পেলে গাছ চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ তুলে চড়-থাপ্পড় মারেন। মানিকসহ সেখানে থাকা অন্যান্যরা জাহেদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। আবার রাত সাড়ে দশটার দিকে জাহেদ ও তার বন্ধু মোহাম্মদ ওয়াহিদ বাজালিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এজাহারে আরও বলা হয়, দক্ষিণ পুরানগড় ভাঙ্গারগোড়া ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে মিষ্টি জসিমের নির্দেশে মামলার আসামি মানিক ও রিদোয়ানের নেতৃত্বে লোকজন নিয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলটি থামান। এরপর দেশি অস্ত্র নিয়ে জাহেদকে মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আশেপাশের লোকজন জাহেদকে উদ্ধার করে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহেদের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াহিদও আহত হন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো.আরিফ নিহত জাহেদুলের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

আরও পড়ুন

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...