রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হোটেলটিতে রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোর রুমে বিড়ালের বিচরণ, খোলা ডাস্টবিন, ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একত্রে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ, পোড়াতেলে খাদ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার ফারহান ইসলাম বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে।
এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
তিনি বলেন, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তাই নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
চট্টগ্রাম নিউজ / এসডি/
