পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন, বন্ধন লিও ক্লাবের এমরান হোসেন রাফি, সজিব হোসেন, আব্দুল কাদের, ইরফান, আজিজ, অয়ন, আবিদ, নুরজামান উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন আবুল খায়ের বলেন, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও মনোযোগ বাড়াতে বন্ধন লিও ক্লাব বিভিন্ন সময়ে এ ধরণের আয়োজন করে থাকে। রবিউল আওয়াল মাসের শিক্ষা, আদর্শ ও দর্শন শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। হামদ নাত কেরাতের প্রতি আরো বেশী মনোযোগ সৃষ্টিতে এই প্রতিযোগিতা কিছুটা হলেও ভুমিকা রাখবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরষ্কার এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে মিষ্টি, চকলেট দিয়ে উৎসাহ প্রদান করা হয়। পরে সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ঈদে মিলাদুন্নবীর উসিলায় বাংলাদেশ তথা বিশ্ব উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
